ধন্য আমি

0

 

ধন্য আমি

মোঃ আরিফ উল্লাহ

 

বাড়ি আমার কক্সবাজার, সেখানেতে থাকি।


সমুদ্রের তীর ঘেঁষে ছোট্ট আমার বাড়ি।

একপাশে পাহাড় আমার ,অন্য পাশে বাড়ি,

সাগর আমায় শোঁ শোঁ সুরে ড়াকে সারাক্ষনি।

 

সাগর আমার গর্ব সদা, যে যাই বলুক ভাই,

আমি জানি এ সাগরই কক্সবাজারের সহায়।

 

মনের আগুন শিতল হয় এই সাগরের ঢেওয়ে,

তাইত সবাই ছুটে আসে, এই শহরের পানে।

দেশী বলে কথা নেই, বিদেশীরাও আসে।

মনের খোরাক পূর্ন হলে, যায় ফিরে তার দেশে।

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)