তোমাতে হারাই

0

 

তোমাতে হারাই 


মোঃ আরিফ উল্লাহ

 

তোমাকে চাই সুবাহ সাদিক,

তোমাতে রবো মাগরিব - এশা,

তুমি বন্ধু আমার আকাশ,

আমার ভালবাসা।

 

তোমার হাতের প্রথম স্পর্শ হবো,

তোমার চোখের কাজল হবো,

তোমার কপালের টিপ হবো

দিবা নিশি তোমাতে হারাবো।

 

তোমার তরে পাগল হবো,

বিন্দাস মন তোমায় দিবো

মহাকাশ সাক্ষি রাখবো

তোমার হাসি মুখ অটুট রাখবো।

 

তুমি আমার রাতের তারা,

অন্ধকারে আলোর আশা,

স্বপ্ন ছবি তোমায় আকা।

 

তুমি আমার সাগর নাইয়া,

অকুল নদীর কোল কিনারা।

তোমায় নিয়ে পাড়ি দিব

জীবন সমুদ্রের সকল বাঁধা।

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)