চাই বাস্তবতায়
মোঃ আরিফ উল্লাহ
তুমি আছ স্বপ্নে, আছ দিল
মাঝে,
আমি মিশে থাকি তোমার সনে
কল্পনার ভুবনে।
আমার ক্লান্তি ভরা মন, তোমায়
খুজে ফিরে সারাক্ষণ,
তুমি কি রবে মোর পাশে অনন্তক্ষন।
কেন আডাল, কেন ছায়ায়? এসো
ফিরে যাই সে মায়ায়.
কল্পনার জালে আর কতো কাল?
স্বপ্নে নয় চাই বাস্তবতায়।
তোমায় আগলে রাখবো ভালবাসার
চাদরে,
ভাব যদি আপন মোরে।
ছোট্ট একটি কুড়ে ঘর, খোলা
আকাশ,
বইবে হাওয়া, দুলবে মনের ক্যানভাস।
পাশাপাশি রবো মোরা আদরে সোহাগে,
খোদাকে ড়াকবো সদা যতো দিন
মোরা আছি এ জগতে।

.jpg)