এ হাসি যেন খুবই চেনা

0
এ হাসি যেন খুবই চেনা
            মোহাম্মদ আরিফ উল্লাহ 




এ হাসি যেন খুবই চেনা,
এ যেন বহুকালের ঝর্ণাধারা,  
নিরহংকার, মিশুক মায়া,  
আচরণে মিষ্টি ছায়া।  

কতটা নিষ্পাপ চেহারা তার,  
লজ্জায় লাগে আরো চার চাঁদ।  
মন উঁকি দেয় সারাবেলা,  
কেমনে তারে যাবে ভোলা?  

কি এক মোহে পড়েছি,  
যেথায় যাই, সেথায় পাই।  
এ কেমন নেশা, লাগল আমায়?
তার ভাবনায় রাত পোহায়।  

সকলের মুখে তারই কথা,  
প্রশংসায় ভাসে সকাল-সন্ধ্যা।  
ভয় হয়, এক অজানা ভয়,  
দেখাতে না পারি, মন কি কয়।  

সকলের চাওয়া-পাওয়া,  
স্বপ্ন থেকে বাস্তবতা—  
সব যেন তারই মাঝে।  
পূর্ণ করুক সকল আশা,  
যদি পূর্ণতা পায় আপনার চাওয়া।

Post a Comment

0Comments
Post a Comment (0)