তোমার স্পর্শ

0

 

তোমার স্পর্শ

মোঃ আরিফ উল্লাহ

 

তোমায় পেয়ে পূর্ণ আমি,

তোমার স্পর্শে মুগ্ধ,
তোমার হাঁসিতে স্বপ্ন আমার,
তোমার অশ্রুতে আমি বিবর্ণ।

 

তোমায় পেয়ে পূর্ণতার স্বাদ,
দূরত্বে আমি মেঘাচ্ছন্ন,
তুমি আছ তাই এ পথ রঙিন,
তুমি ছাড়া আমি শূন্য।

 

ভালবাসার অর্থ বুঝি,
ভালবাসতে ও জানি।
তোমার হাত ধরেছি যেদিন,
আত্ম প্রতিজ্ঞা করেছি সেদিন,
পাশে রব প্রতিকূল,অনুকূল,
প্রতিক্ষন, সারাদিন।

 

 

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)