বিদায়

0

 

বিদায়

মোঃ আরিফ উল্লাহ

 

আপু তোকে বিদায় দিয়ে ঘরে যখন ফির্‌

যেদিকে তাকাই সেদিকে তুর স্মৃতি শুধু দেখি।


 

ক্লাস শেষে যখন আমি ঘরে ফিরে যাই,

তোকে না দেখে মন যে আমার বেজায় দুঃখ পায়।

 

দিনের শেষে খাবার যখন, খেতে আমি যাই

তোর চেয়ার টি শূন্য দেখে ক্ষুধা চলে যায়।

 

পড়ার রুমে গিয়ে যখন বই নিয়ে বসি

পড়ার ফাঁকে গল্প করা বড্ড মিস করি।

 

রাত্রি জেগে পড়ার সময় থাকতি আমার পাশে

থমকে গেলে সহায়ক হয়ে বোঝিয়ে আমায় দিতে।

 

কত কষ্ট দিয়েছি তোকে পারলে ক্ষমা করিস

পারলে আবার বকা দিয়ে মিষ্টি করে হাসিস।

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)