ভয়াল রাত

0

 ভয়াল রাত 

মো: আরিফ উল্লাহ 


মোরা ভুলিনি সেই বৈষম্য আর অত্যাচার 

মোরা ভুলিনি অপারেশনের নামে অনাচার।




পরিকল্পিত সেই হত্যা আর পাশবিক নির্যাতন।

রুখেছি সকল ষড়যন্ত্র, করেছি কারা বরন।


নোংরা রাজনীতি আর জান্তার পরিকল্পনা,

দমাতে পারেনি মোদের পেয়েছে হারের লাঞ্চনা।


২৫ মার্চের ভয়াল সেই কালো রাতের উদ্দেশ্য,  

তাকিয়ে দেখ আছে কি কোনো সাদৃশ্য? 


চোখ মেলে দেখো বিশ্ব পানে  ,  

বাংলাকে পাবে সদা জয়গানে।


লক্ষ্য এবার অক্ষুন্ন রাখার স্বাধীনতার অহংকার। 

ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশের মর্যাদা সমুন্নত রাখার।


Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)