বীরের কন্ঠ
মো: আরিফ উল্লাহ
২৬ কেবল ঘোষণা নয়,
২৬ একটি সাধনা।
২৬ কেবল ঘোষণা নয়
বীরের কন্ঠে স্বাধীনতার সূচনা।
বৈষম্যহীন বাংলা গড়ার
সূর্য সন্তানদের বন্দনা।
বীরের বলিষ্ঠ কন্ঠে বাংলা কম্পিত,
জান্তার বিপরীতে বাঙালির তাজা রক্ত।
ঘাত প্রতিঘাত চিনিয়েছি তাদের
দেখিয়েছি বাহুবল,
দেখেছে বিশ্ব বাঙালির রণকৌশল।
কতো অপারেশন চালিয়েছে তারা
কতো ছিলো বাহাদুরি
আমরাও ভাই বাংলার সন্তান
জবাব দিয়েছি ভারি।
তাকিয়ে দেখ বিশ্ব দরবারে
পার্থক্য যাবে বুঝি।
রাজনীতি থেকে অর্থনীতি
সবি মোরা ভালো জানি।
