আমার তুমি

0

 আমার তুমি


মো. আরিফ উল্লাহ


তোমার নিষ্পাপ হাসি যেন থাকে

একাল থেকে সেকাল,

তোমার বিনয়ী বন্দনা যেন 

গেয়ে যায় চিরন্তনকাল।


মনে তোমার না আসুক কোনো

অন্ধকারের ছায়া,

শুধুই থাকুক সারাক্ষণ

শিশুর মতো মায়া।


তুমি থেকো তোমার মতো—

যদিও পাল্টায় দুনিয়া,

তোমার কোমল স্পর্শে মুছে যাক

ধরার সব ক্লান্তি, হাহাকার

ও ক্রান্তিলগ্নের ছায়া।


তোমায় হেফাজত করুক

হিংসা ও দাম্ভিকতা,

তোমার মনে যেন থাকে

বন্ধুত্ব ও পরোপকারিতা।

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)