তোমায় নিয়ে এক জীবন

0

 


তোমায় নিয়ে এক জীবন

— মো. আরিফ উল্লাহ


তোমায় নিয়ে এক জীবন,

কত শত স্বপ্ন।

তোমার তরে বেঁচে থাকা —

তোমার তরে মগ্ন।


তোমার আকাশে মেঘের ছায়া,

জীবন আমার হতাশায় আচ্ছন্ন;

তোমার মুখে রইলে হাসি,

সকল বাধা করব ছিন্ন-বিচ্ছিন্ন।


তুমি থেকো আমার হয়ে,

সকল প্রতিকূলতায় ঢাল হয়ে;

তোমায় রাখব আদরে, সোহাগে —

তোমার সরলতা যেন না যায় হারিয়ে।


তোমার হাসিতে মুগ্ধ হৃদয়,

অযত্নে হবে ক্ষত-বিক্ষত ;

আগলে রাখব আপন করে,

জান্নাত হবে অবধারিত।

কারণ তোমায় ভালোবাসি আল্লাহর জন্য।


ভালবাসার চাদরে রাখব;

ব্যথা-বেদনা নাহী দিব।

দুজন মিলে রহম চাইব,

আল্লাহর সন্তুষ্টি পাবো।


Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)