মা
মোঃ আরিফ উল্লাহ
মা যে আমার প্রথম বিশ্ব
প্রথম ভালোবাসা।
মা যে আমার শিক্ষাগুরু
আমার প্রথম ভাষা।
তিল তিল করে গড়ে তুলেছ
আদর স্নেহ দিয়ে।
রেখেছ আমায় যত্ন করে
ভালবাসার চাদরে মুড়িয়ে।
জনমভর করেছ কষ্ট বিনা প্রতিদানে
আমি অধম তুমি বিনা থাকব কেমন করে?
তোমার শাসনে সফল আমি
তোমার স্নেহে দেশপ্রেমী।
তোমার দোয়ায় আরশ কাপে
তুমি অন্তর্যামী।
মাগু তোমার আচল ছায়ায়
রেখ জীবদ্দশায়।
পায়ের নিচে বেহেস্তখানায়
দিও মোরে ঠাই।


❤️❤️❤️
ReplyDeletegreat
ReplyDelete