মৃত্যুর স্বাদ

0
মৃত্যুর স্বাদ
মোঃ আরিফ উল্লাহ

চাই না আমি রাজ আসন
চাই না কোনো সিংহাসন।

তোমার পথে সারা জীবন
যতদিন না হয় মরন।

খোদা তোমার বান্দা আমি
সকল কিছুর মালিক তুমি,
রহমানুর রহিম তুমি,
তোমার পানে হাত তুলি।

মৃত্যুর স্বাদ নিতে বাধ্য,
কিছুতেই নেই মোর সাধ্য,
তৌফিক দিও পড়তে আমায় 
তোমার পবিত্র কাব্য।


সহজ মৃত্যু দিও মোরে
ধুঁকে ধুঁকে চাইনা বাঁচতে।


মৃত্যু মুখে কালিমা দিও
পুলসিরাতে সহায় হইও।

আমি অধম নাফরমান
আমাকে করো তুমি মাপ।
জান্নাত দিও, দিওনা তাপ।
আমি অধম নই নিষ্পাপ।

তোমার বন্দেগীতে রেখো মগ্ন
আমি পাপী তোমার শরণাপন্ন।

মৃত্যু মুখে তোমার নাম,
রেখো সেজদায়, দিওনা জাহান্নাম।

Email: arifcbiu@gmail.com


Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)