মো. আরিফ উল্লাহ
বলার তো আছে অনেক কথা,
তোমার সময় হয় না সদা,
কেমন করে বলি মনের কথা?
তোমায় আমার লাগে ভালো,
কী করে পাব তোমার আলো?
মিশে যেতে চাই তোমার পানে,
চিরদিন চিরতরে,
কী করে যাবো তোমার সান্নিধ্যে?
তোমার নয়নে দেখবো বিশ্ব,
তোমার হাসিতে লেখবো কাব্য।
তুমি কি শোনো হৃদয় ধ্বনি?
নাকি ব্যস্ত থাকো দুনিয়ার রণি?
তবুও আশা বুকের মাঝে,
একদিন আসবে, আমার সাঁঝে।
