আপন ঘর
মোঃ আরিফ উল্লাহ
বন্ধু তোদের
ছেড়ে আমি যাব অচিনপুরে,
দেখব না আর
তোদের মুখ, পাবেনা
আমায় খুঁজে।
তোদের ছেড়ে
শূন্য ঘরে থাকবো কেমন করে?
কার সাথে
হাসবো আমি দুঃখ বলব কারে?
সাড়ে তিন হাত
জায়গা দিবে চার পাশে মাটি,
দিনের আলো
যায়িনা সেথায় অন্ধকারই সাথী।
তিন টুকরা কাপড়
দিবে আতর লোবান মাখি।
এই টুকুতেই
বিদায় দিয়ে আসবে সবাই চলি।
অনেক দুঃখ
দিয়েছি তোদের পারলে ক্ষমা করিস,
পারলে আমার
ঘরের পাশে একটু করে বসিস।

.jpg)