অ থেকে ৺

0

 অ থেকে ৺ 


মোঃ আরিফ ঊল্লাহ






বাংলা আমার ভাষা, রক্তে অর্জিত ভাষা, 

অত্যাচার, অনাচার, নিপীড়ন সহ্যের একমাত্র আশা।


হাজারো মায়ের অশ্রু ভেজা চোখের ভরসা,

রফিক, শফিক, তাজুল, জব্বারের রক্তিম ভালোবাসা।


এ ভাষা সম্মানের, এ ভাষা গর্বের

এ ভাষা প্রতিবাদের, এ ভাষা অধিকারের।


তবে কেন মোরা করছি অবজ্ঞা? 

কেন খুঁজে ফিরি অচিনপুরের সংজ্ঞা? 

কেন আজ অন্যের ভাষায় মগ্ন,

কেন মোরা আপন ভাষায় অজ্ঞ?


কেন আজ বাংলার অপব্যবহার? 

কেন সহ্য করতে হয় অজ্ঞের তিরস্কার? 


কেন করি গাল মন্দ? 

কেন মোরা সূর্যের আলোয় অন্ধ?

বিশ্ব যেথায় বাংলায় মুগ্ধ।


কাজী নজরুল, জসীম উদ্দীন, মধুসূদন বাংলায় অনুতপ্ত, 

রয়েছে তারা বাঙালির হৃদয়ে পরম শ্রদ্ধায় নিত্য, 

তুমি আমি কেন আজ চোখ থেকেও অন্ধকারে আবৃত?


সম্মান কেবল একুশে নয়, হোক প্রতিনিয়ত। 

আমার ভাষা আমার গর্ব, অন্তরে ধরি অ থেকে চন্দ্রবিন্দু।


Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)