৬০০ হেক্টর জায়গাতে ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্ক নামেও পরিচিত) ১৯৯৯ খ্রিষ্টাব্দে বাংলাদেশের কক্সবাজারের চকোরিয়া উপজেলায় প্রতিষ্ঠিত একটি সাফারি পার্ক, যেখানে পশুপাখি মুক্ত অবস্থায় বিচরণ করে। এটি বাংলাদেশের প্রথম সাফারি পার্ক।
বিশেষ করে ছোট শিশুদের জন্য অন্যতম একটি স্থান হিসেবে পরিগনিত হয় এই সাফারি পার্ক। যেখানে জীবজন্তু নিরাপদ দূরত্ব বজায় রেখে সরাসরি দেখতে পারবেন ।
এখানে স্বচক্ষে দেখতে পাবেন বাংলাদেশেসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রাণী। কক্সবাজার এসে সাগরপাড় আর হাতেগোনা কয়েকটি পর্যটন স্পট দেখেই চলে যায়, কিন্তু খুব সহজেই কয়েক ঘন্টা র মধ্যেই ঘুরে যেতে পারেন এ জীবন্ত প্রাণীর জগৎ । এখানে সম্বর হরিণ, বাঘ, সিংহ, জলহস্তী, ভালুক, গয়াল, কুমির, মায়া হরিণ, চিত্রা হরিণ,হাতি, প্যারা হরিণ প্রভৃতি প্রাণীও রয়েছে।
