আকাশে দেখা গেছে অদ্ভুত এক আলো

0

 

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৬ঃ১৫ মিনিট থেকে ৬টা ৩৫ মিনিট পর্যন্ত বাংলাদেশের আকাশে দেখা গেছে অদ্ভুত এক আলো যা পূর্বে কখনো দেখা যায়নি। হঠাৎ দেখা এই আলো নিয়ে নানা রকম আলোচনা ও গুঞ্জন তৈরি হয়েছে সকলের মধ্যে, কেউ এটিকে উফো বা অন্য গ্রহের প্রাণী বলছেন আবার কেউ কেউ অন্য কোন বিষয়ের দিকে ইঙ্গিত করছে। দেশের বিভিন্ন জেলায় এমন অদ্ভূত আলো দেখা গেছে। তবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রনালয়ের দাবি, বৃহস্পতিবার সন্ধ্যায় পরীক্ষা করা হয়েছে অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের। ওই উৎক্ষেপণ সফল হয়েছে। এই খবর জানা গিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে। যদিও ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু জানানো হয়নি ডিআরডিও-র পক্ষ থেকে। খবর আনন্দ বাজার।


মূলত ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংগঠন এর তৈরি এটি সলিড ফুয়েল বা কঠিন জ্বালানি এর ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল অগ্নি-৫। ভারতের ওড়িশা থেকে এই মিসাইলটি পরিক্ষামূলক ফায়ার করা হয়েছিল যার কারণে এমন আলো দেশের বিভিন্ন জেলায় পরিলক্ষিত হয়। মনে করা হচ্ছে এই মিসাইলটি প্রায় ৫,৫০০ কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুকে আক্রমণ করতে সক্ষম ।

Post a Comment

0Comments
Post a Comment (0)